• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Madarঝিনাইদহ: কালীগঞ্জের চাপালী গ্রামে ঈসমাইল হোসেন (৪০) নামের সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সহ-সভাপতি ও ওই গ্রামের মৃত মান্ডু মণ্ডলের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সকালে ঈসমাইল হোসেন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় কতিপয় দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ