• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোর শহর শিবির সভাপতি সকাল থেকে নিখোঁজ

Nikojঢাকা: ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম মন্ডল মঙ্গলবার ভোরে নিখোঁজ হয়েছেন। জামায়াত ও শিবির নেতারা জানিয়েছেন, তাকে ডিবি পুলিশ আটক করেছে। কিন্তু ডিবি ওসি বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
শিবির জেলা সেক্রেটারি আজহার উদ্দিন জানান, জাহিদ ভোরে ফজরের নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। তিনি শহরের পালবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন।
এ বিষেয়ে ডিবি ওসি মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় রয়েছেন বলে জানান। তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, থানা পুলিশ জাহিদ নামে কাউকে আটক করেনি এবং তার কাছে আটকের কোনো তথ্যও নেই।
এএসপি (সদর) রেশমা শারমিন জানান, মনিরামপুর থেকে পাঁচ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলা থেকে জামায়াত-শিবিরের কাউকে আটক করা হয়নি।
জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নূরুন্নবী জানান, ডিবি পুলিশ জাহিদকে আটক করেছে বলে তারা মোটামুটি নিশ্চিত। এ ব্যাপারে তারা কোতোয়ালি থানায় জিডি করবেন।
জাহিদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায়। তিনি যশোর সরকারি এমএম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যশোর শহীদ মশিয়ুর রহমান আইন মহাবিদ্যালয়ে এলএলবি পড়ছেন।
উৎসঃ   নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ