• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক মানের গার্মেন্ট পল্লী গড়ে তুলছে মাইশা গ্রুপ

garment_workersঅর্থ-বাণিজ্য ডেস্ক: প্রায় দেড় লক্ষ শ্রমিকের কাজের সংকুলান সমৃদ্ধ আন্তর্জাতিক মান ও নিয়মনীতি অনুসরণ করে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট স্থাপন ও নদীপথে পণ্য আনা-নেয়ার ব্যবস্থাসহ মাইশা গ্রুপ ঢাকার উপকন্ঠ বসিলার ওয়াসপুরে গড়ে তুলছে বিশাল গার্মেন্টস পল্লী।  প্রায় ৭০ একর জমির উপর এ প্রকল্প মাইশা গ্রুপসহ দেশী বিদেশী অর্থায়নে বাস্তবায়ন হবে। প্রকল্পে ৮ থেকে ৯ তলা পর্যন্ত ভবন নির্মিত হবে। পুরো কনস্ট্রাকশন হবে স্টিলের। এ পল্লীর ভিতরে থাকবে হাসপাতাল, সিকিউরিটি, ফায়ার সার্ভিস, ব্যাংক, শিশু সদন, খেলার মাঠ, পুরো এলাকার জন্য বর্জ্য শোধণাগারসহ সব ধরনের সুযোগ-সুবিধা। এ পল্লীতে ক্রেতাদের জন্য থাকবে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল। পল্লীর শ্রমিকদের জন্য নির্মাণ করা হবে আবাসন ব্যবস্থা। এ লক্ষ্যে চারটি ডরমেটরির মধ্যে ৩টিই হবে নারী শ্রমিকদের জন্য। এটি নির্মাণের জন্য ইতিমধ্যে মালয়েশিয়া-দুবাই-এর নির্মাণ কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। এখানে বিনিয়োগের ব্যাপারে অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে। এ পল্লীতে বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য মাইশা গ্রুপ ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ প্রকল্প স্থাপন করছে। জার্মানি, ভারত, ফিনল্যান্ড-এ পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনায় থাকবে। মাইশা গ্রুপের চেয়ারম্যান সংসদ সদস্য মো. আসলামুল হক বলেন, আমি জনগণের প্রতিনিধি। মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনগণের জন্য কাজ করছেন। ইতিমধ্যে তিনি শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছেন। আমিও জনপ্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ