• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

BSFচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে গরু ব্যবসায়ী হাসিবুল হাসানকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। তিনি দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের হাসিবুল হাসান সহ ৭/৮ জন গরু ব্যবসায়ী ভারতে গরু কেনার উদ্দেশ্যে মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

এসময় নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের মহাখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে হাসিবুল হাসানকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। এরপর বিএসএফ তাকে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যায়।

মুন্সীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন জানান, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে এর সত্যতার ব্যাপারে আমি নিশ্চিত নই’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ