• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

Turkiআন্তর্জাতিক ডেস্ক:  তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ২০১ শ্রমিক নিহত হয়েছে। এখনো খনিটির ভেতরে অনেক শ্রমিক আটকা পড়ে আছে। মৃতের সংখ্যা ক্রমেই আরো বাড়ছে।
মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দেশটির জ্বালানি মন্ত্রী তানের ইয়িলদিজ জানান, পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা এলাকায় অবস্থিত ওই কয়লা খনিটিতে মোট ৭৮৭ জন শ্রমিক কাজ করছিল। বৈদ্যুতিক কোনো গোলোযোগের কারণে খনিটিতে বিস্ফোরণ ঘটে। এতে পুরো খনিতে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়লে অনেকে দমবন্ধ হয়ে মারা যায়। বর্তমানে উদ্ধারকারীরা খনিটির ভেতরে অক্সিজেন দিচ্ছে।
ইতোমধ্যে খনিটির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা। তবে বাইরে আটকে পড়া, নিহত ও আহত শ্রমিকদের স্বজনেরা ভিড় করে আছে।
এখন পর্যন্ত আহত ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্বালানি মন্ত্রী ইয়েলদিজ জানিয়েছেন তারা আহত ও নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ