• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোহরাওয়ার্দী উদ্যানে গণধর্ষণ : এক ধর্ষক রিমান্ডে

Followup-Logo2ঢাকা: প্রেমিকের প্রতারণার শিকার হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় এক ধর্ষককে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার রাতে শীর্ষ নিউজের সাথে আলাপকালে এসব তথ্য জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে নারী সাংবাদিককে গণধর্ষণের দায়ে কাবিল (২৫) নামের এক যুবককে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে হাজির করে তার রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ সময় গ্রেফতারকৃত যুবকের পরিচয় জানতে চাইলে তিনি শীর্ষ নিউজকে জানান, ধর্ষক বহিরাগত। ধর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নয়।

এদিকে ধর্ষিত তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা ও মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। তবে তার মেডিকেল প্রতিবেদন এখনও পুলিশ হাতে পায়নি।

ওসি আরো জানান, অন্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে প্রেমিক নাঈমের সঙ্গে ঘুরতে এসে সোহরাওয়ার্দী উদ্যানের তিন নেতার মাজারের পেছনে গণধর্ষণের শিকার হয় ওই তরুণী। ঘটনার পর প্রতারক প্রেমিক নাঈম ও তার বন্ধু শাহীন, রুবেলসহ মোট পাঁচজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. হাবিল শীর্ষ নিউজকে জানান, ‘এখনও তদন্ত চলছে তাই কোন মন্তব্য করা যাচ্ছে না। তবে শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ধর্ষিতা তরুণী একটি নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক বলে পুলিশের কাছে দাবি করেছেন। পুলিশ সে পোর্টালের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ