• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ’লীগ নেতা কর্তৃক শিক্ষক লাঞ্চিতের ঘটনায় স্কুল বন্ধ

Lancitoঢাকা: রাজধানী ঢাকার ডেমরায় প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করল এক আ’লীগ নেতা। বিদ্যালয়ের ছাত্রদের নিক্ষেপ করা খেলার বল নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রধান শিক্ষক মো: নুরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় আ’লীগ নেতা আব্দুল লতিফ মোল্লা।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে ডেমরায় সৃজনশীল স্কুলের ছাত্রদের নিক্ষেপ করা খেলার বল আব্দুল লতিফ মোল্লার বাসায় গিয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে এ নেতা তার স্ত্রী ও ছেলে সোহাগকে সাথে নিয়ে স্কুলের ভিতরে গিয়ে ছাত্রদের মারতে উদ্যত হয়। এসময় প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম তাদের বাধা দিলে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে আব্দুল লতিফ মোল্লা, তার স্ত্রী ও ছেলে এরা তিনজন নুরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে স্কুল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে কোন মামলা করা হয়েছে কিনা তা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ডেমরা থানা মামলা নিবে না। তাই প্রাণভয়ে চুপচাপ আছি। আ’লীগ নেতা আব্দুল লতিফ মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রদের বলটি পুকুর ঘাটে কর্মরত তার স্ত্রীর গায়ে এসে লাগে। এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে তার বাক-বিতণ্ডা হয়েছে শুধু। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি সম্পূর্নরূপে অস্বীকার করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ