• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেয়ার নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

high-courtসিসি নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কমপক্ষে শতকরা দুই ভাগ শেয়ার থাকার বাধ্যবাধকতা নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

বৃহস্পতিবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চ সাত দিনের স্থগিতাদেশ দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিনে শুনানির জন্য।

বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ ২ ভাগ শেয়ার বিষয়ে এসইসির প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

আদালতে এনসিসি ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নুর তাপস ও রমজান আলী শিকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিটকারীর পক্ষে ছিলেন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগিব রউফ ও শাহ মোহাম্মদ আহসানুর রহমান।

২০১১ সালের ২২ নভেম্বর এসইসি ২ ভাগ শেয়ার বাধ্যতামুলক করে একটি প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয় যে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে ২ শতাংশ শেয়ার থাকতে হবে।

এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমানের করা রিটে ২০১২ সালের ১২ ডিসেম্বর রুল দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ