চাঁদপুর : চাঁদপুরের মেঘনা নদীতে তিনটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। শনিবার ভোরে জাটকাগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজহংস-৭, শরীয়তপুর-৩ ও ফারহান-৩ লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় এসব লঞ্চ থেকে পাচারের জন্য মজুদ ৩২০ কেজি জাটকা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।