• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে সংঘর্ষ

Awamili Flagসিসিনিউজ: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে মহড়া দেওয়ার সময় তিতাস গ্যাস শ্রমিক লীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তিতাস গ্যাস শ্রমিক লীগ। সংগঠনটি কাজিম-মামুন ও দেলোয়ার-সাইফুল এই দুই গ্রুপে বিভক্ত। শ্রদ্ধা নিবেদন শেষে এই দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এ ব্যাপারে কাজিমুদ্দিন (কাজিম-মামুন) ও দেলোয়ারের (দেলোয়ার-সাইফুল) সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে কাজিম-মামুন গ্রুপের কর্মী আশরাফুজ্জামান দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির কথা স্বীকার করে বলেন, ‘মতবিরোধ ও আধিপত্য বিস্তারের জন্য এ ঘটনা ঘটেছে।’

এ ব্যাপারে দেলোয়ার-সাইফুল গ্রুপের কর্মী রাসেল আহমেদ বলেন, ‘এই দুই গ্রুপ একে অন্যকে বিএনপি-জামায়াত বলে চিহ্নিত করে আসছে। এই মতবিরোধের বহিঃপ্রকাশ ঘটেছে।’

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও দীপু মনিসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ