
রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বাজার হতে আশা অফিস পর্যন্ত প্রায় ৩শ’ গজ বৃটিশ আমলের সরকারি রেকর্ডিং রাস্তাটি উদ্ধারপূর্বক মেরামত কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চাকিরপশার ইউপি’র ১নং ওয়ার্ডে অবস্থিত প্রায় ৩শ’ গজ সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার প্রভাবশালীরা ওই রাস্তাটি দখল করে ব্যবসা-প্রতিষ্ঠান তৈরীসহ দখলে নিয়ে নেন। অবশেষে চাকিরপশার ইউপি’র চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী’র উদ্যোগে এবং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজার রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় উদ্ধারপূর্বক কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে রাস্তাটি মেরামতের কাজ পুরোদমে শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।