• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ডাক পিয়নকে কুপিয়ে হত্যা

Maderসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় ফজলুর রহমান (৫২) নামে এক ডাক পিয়নকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত ফজলুর রহমান এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি দৌলতপুর পোস্ট অফিসের ডাক পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ফজলুর রহমান শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তি বাজারে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পরে রোববার সকালে বাড়ির পার্শ্ববর্তি জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ