• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমেরিকা ফেরেরার গাউনের নিচে ভক্তের মাথা!

77502_1বিনোদন ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট আলো করেছিলেন বহু প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানি আর ভক্তদের সঙ্গে হাত মেলানো সবই চলছিল। কিন্তু হঠাৎ করে যে ছবি ধরা পড়ল, তা দেখে না হেসে থাকতে পারবেন না।

এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট উজ্জ্বল ছিল প্রখ্যাত মার্কিন অভিনেত্রী আমেরিকা ফেরেরার ছটায়। সাদা গাউনে বহু ভক্তের মন জয় করছিলেন তিনি। ফিল্ম হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন ২-এর প্রিমিয়ারে এসেছিলেন ফেরেরা। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি। তখনই বলা নেই, কওয়া নেই হঠাৎ তার পিছন থেকে গাউন উচিয়ে তার ভিতরে মাথা গলিয়ে দেন এক ব্যক্তি।

এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই তো অবাক। তখন ফেরেরা দারুণ ঘাবড়ে যান। তৎক্ষণাত সতর্ক হয়ে যান নিরাপত্তারক্ষীরা। কান ফিল্ম ফেস্টিভ্যালে ফেরেরার এই ‘পাগল ভক্ত’কে কাবু করতে অবশেষে তার কান ধরতে হয় নিরাপত্তারক্ষীদের।
জানা গেছে, ওই ব্যক্তি ইউক্রেনের বাসিন্দা। তারকাদের সঙ্গে প্রায়ই এমন করেছেন তিনি। ২০১২ সালে এক ইভেন্টে অভিনেতা উইল স্মিথকে চুমু দেওয়ার চেষ্টা করেন তিনি। সে বার তার গালে চড় কষিয়েছিলেন স্মিথ।

কান ফিল্ম ফেস্টিভ্যালে এসে যে অভিজ্ঞতা হল, তাতে হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন ২-এর পর হাউ টু ট্রেন আ ম্যান শীর্ষক কোনও ছবিতে কাজ করার কথা ভাবছেন কি ফেরেরা? উৎসঃ  রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ