• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এনটিভিতে ‘যোগাযোগ গোলযোগ’

joga................top....20140519162434বিনোদন ডেস্ক : ২০ মে, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক যোগাযোগ গোলযোগ। এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না।

এতে অভিনয় করছেন- আফজাল শরীফ, আব্দুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান, আমিন আযাদ, কামাল বায়েজীদ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, গুলাম আলী মির্জা একজন সুযোগ সন্ধানী, স্বার্থপর ব্যাক্তি। কারো কোনো মত প্রকাশের স্বাধীনতা তার সংসারে নেই। স্ত্রী এবং চার ছেলে সবাই বেকার। তাদের কারো কোনো স্বাধীনতা নেই। কেবল বাবার প্রশংসা করার স্বাধীনতা তাদের রয়েছে।

এ ভদ্রলোকের আরো একজন ভাই রয়েছেন, যার নাম নওয়াব আলী মির্জা। কিন্তু তার সঙ্গেও রয়েছে দূরত্ব। কিন্তু পত্রিকার পাতায় নিখোঁজ সংবাদের উপর ভর করে তাদের সম্পর্ক পুন:স্থাপিত হয়।

সংসারে প্রতিদিন নানা রকম দূর্ঘটনা-দুর্যোগ, সংঘর্ষ বাঁধে। তখন গুলাম আলী মির্জা সেটাকে সামাল দেয়ার জন্য সপ্তাহে সাতটি দিন ভিন্ন ভিন্ন নামে পালন করেন। যেমন- টেনশান করার মতো কোনো ঘটনা যদি ঘটে, তখন তিনি টেনশান ফ্রি ডে ঘোষনা করেন। এমন একটি গল্প নিয়েই এগিয়ে যায় এ ধারবাহিক নাটকের গল্প।

 নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার এনটিভিতে প্রচারিত হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ