• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিলেট নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

Seletসিলেট: শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী হাসপাতালে সেবকের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলন চলাকালে এ সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

এছাড়া কলেজ কর্তৃপক্ষ বিকেল ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সকালে এ নির্দেশ দেন কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা কলেজ ছেড়ে যেতে রাজি হয়নি। তারা কলেজের সামনে বিক্ষোভ করছে।

অনিবার্য কারণবশত নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী।

হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তি দাবিতে সোমবার সকাল থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।

মঙ্গলবার কালো ব্যাজ ধারন করে বিক্ষোভ কর্মসূচী পালন করার কথা ছিলো শিক্ষার্থীদের। এ অবস্থায় সকালে কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা ও ৬ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে নোটিশ দেয় কর্তৃপক্ষ।

এদিকে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে নার্সিং কলেজের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

অন্দোলকারী শিক্ষার্থীরা বলছেন, তারা কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মানবেন না। হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের গ্রেপ্তার ও তাদের বহিষ্কার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের আন্দোলনকে দমাতেই কলেজ কর্তৃপক্ষ হঠাৎ কলেজ বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের।

এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নার্সিং কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, এ ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ