• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাকিব ঝড়ে পুড়লো চেন্নাই

Sakibখেলাধুলা ডেস্ক: সাকিবের দূর্দান্ত ব্যাটিংয়ে জয়ের ধারায় কলকাতা নাইট রাইডার্স। কলকাতাকে ৮ উইকেটের বিশাল জয় এনে দেন বাংলাদেশি এই তারকা।

ইডেন গার্ডেনে বাংলার মান রাখেন সাকিব। মাত্র ২১ বলে ৪৫ রান করেন তিনি। হাঁকিয়েছেন ৬টি চার ও ২টি ছয়।

সাকিবের ইনিংসের উপর ভর করে চেন্নাইয়ের দেয়া ১৫৫ রানের টার্গেট ১২ বল আগেই ছুঁয়ে ফেলে কলকাতা।

সাকিব ছাড়াও ব্যাট হাতে আলো ছড়ান ওপেনার রবিন উথাপ্পা। ৩৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৬৭ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

উথাপ্পা বিদায়ের পরই সাকিব ক্রিজে এসে ব্যাটিং তান্ডব শুরু করেন। স্পিনার জাদেজার বল স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শুরু করেন খুলনার এই তারকা। এরপর একে একে অশ্বিন, হিলফেনহাস ও মোহিত শর্মার বল বাউন্ডারির বাহিরে পাঠান।

ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও বল হাতে সাকিব বেশি সুবিধা করতে পারেনি। ৪ ওভার বোলিং করে ৩০ রান ব্যয় করেন বাহাতি এই স্পিনার।

এর আগে চেন্নাই ৪ উইকেটে ১৫৪ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুরেশ রায়না। ৫২ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৫ রান আসে রায়নার ব্যাট থেকে। এছাড়া ম্যাককালাম ২৮, দুপ্লিসি ২৩ ও ধোনী ২১ রান করেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন রবিন উথাপ্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ