• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একরামুলকে হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের

Kaderসিসিনিউজ: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার একরামুলের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ‘৭১ সালেও একজন জনপ্রতিনিধিকে এভাবে খুন করা হয়নি। খুনি যেই হোক তাকে ছাড়া হবে না। এ মুহূর্তে কারো ওপর দায় চাপাতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, অশান্ত থেকে ফেনী এক সময় শান্ত হয়েছিল। কিন্তু এখন আবার ফেনীকে অশান্ত করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বালিয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি একরামুলের পরিবার ও ফেনীবাসীর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ড এবং ফেনীর একরামুল চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।
বিএনপি নেতা মির্জা ফখরুলের নাম উল্লেখ না করলেও বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরও বিএনপি নেতৃবৃন্দ অনেক আজগুবি কথা বলেছিলেন। তদন্তে সব বেরিয়ে এসেছে। ফেনীতেও তদন্তে প্রকৃত খুনিদের শনাক্ত করা কঠিন হবে না। প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ