• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোদির শপথে থাকছেন স্পিকার

speaker+modi_37854ঢাকা : শিডিউল জটিলতার কারণে ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিবর্তে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়াদিল্লি যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, সরকার ও দল হিসাবে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকছে ওই শপথ অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনে অর্থাৎ ২৫শে মে-ই প্রতিনিধি দলটি দিল্লির পথে রওনা হবে। শপথ অনুষ্ঠানে সার্ক শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানাতে মোদি বিশেষ আগ্রহ প্রকাশ করার পর অন্য দেশগুলোর সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় দিল্লির বিদেশ মন্ত্রক।
পররাষ্ট্র দফতর সূত্র মতে, আমন্ত্রণ গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ