• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোদীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন ভান্ডারকার

modi-pi_25268_0ঢাকা: বাস্তব কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত বলিউড পরিচালক মধুর ভান্ডারকার এবার ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন।
মিডডে সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য ইতোমধ্যেই মোদির কাছ থেকে অনুমতি গ্রহণ করেছেন ছবির পরিচালক।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, চলচ্চিত্র নির্মাণের জন্য মধুর ভান্ডারকার দীর্ঘদিন ধরেই মোদির জীবনী নিয়ে পড়াশোনা ও গবেষণা করছেন। এমনকি এ ব্যাপারে অনেকের সাহায্যও নিচ্ছেন তিনি।
ভারতের লোকসভা নির্বাচনের আগেই মোদির সমর্থক ছিলেন চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকার। এমনকি বিভিন্ন শহরে ভ্রমণকালীন সময়ে মোদিকেই ভোট প্রদানের জন্য জনগণকে পরামর্শ প্রদান করেন তিনি। এ ছাড়াও মোদির জয়লাভের পর নিজস্ব ট্যুইটারে তাকে শুভেচ্ছাও জানান।
জানা গেছে, ‘ক্যালেন্ডার গার্লস’ ছবির কাজ শেষ হলে প্রধানমন্ত্রীর ওপর নতুন চলচ্চিত্রের কাজে হাত দেবেন তিনি। তবে ছবির নাম এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ