• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাটগ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Death-2লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে শুক্রবার দুপুরে ধরলা নদীতে  ডুবে মীম ও তোহা নামের দুই বোনের মৃত্যু হয়েছে।
নিহত মীম ও তোহা মির্জারকোট এলাকার মাহবুবার রহমানের মেয়ে।
প্রত্যদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রংপুর পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের ইলেকট্রম্যাটিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিমুস ছালাতু মীম (১৯) ও তার ছোট বোন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাসমীন তোহা (১২) এবং গাইবান্ধা থেকে বেড়াতে আসা মীমের কয়েক বান্ধবী সহ শুক্রবার দুপুরে  ধরলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানার ফলে নদীর শ্রোতে গভীর পানিতে তলিয়ে যায় তোহা। পরে তাকে খুঁজতে গেলে বড়বোন মীমও পানিতে তলিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজনকে খবর দিলে তারা এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে বিকাল ৫টার দিকে মীমের লাশ উদ্ধার করে। তবে তোহার কোন সন্ধান এখোনো পাওয়া যায়নি।
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয়রা চেষ্টা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ