সিসিনিউজ: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনায় ৮ জনকে আটক করেছে র্যাব।
শনিবার সকালে রাজধানীর বারিধারায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আবিদও রয়েছেন বলে জানিয়েছে র্যাব সূত্র।
র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান জানান, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ঢাকায় এসে আত্মগোপনে ছিলো। শনিবার সকালে র্যাব সদর দপ্তরের একটি টিম তাদের আটক করে।