• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

Dormogotরাজশাহী: ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

এতে সড়ক পথে রাজশাহীর সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাসের সঙ্গে সঙ্গে বন্ধ রয়েছে ট্রাক, ট্যাংকলরিও।

গত ১৫ মে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে নসিমন, করিমন, ভটভটি পাওয়ারটিলার, ট্রাক্টরসহ অবৈধ যানবাহন বন্ধ করা না হলে ছয় দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এরই মধ্যে রাজশাহী বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে।

ঐক্য পরিষদের ৬ দফা দাবির মধ্যে অন্য দাবিগুলো হলো- সিএনজি, মাহেন্দ্রা, ত্রি-হুইলার, ইমা রুট পারমিট বহির্ভূত এলাকায় চলাচল এবং রুট পারিমট দেওয়া বন্ধ করা, লিজ নেওয়া বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা ভিত্তিক চলাচল বন্ধ, স্কেলের নামে ট্রাকের চাঁদাবাজি বন্ধ এবং সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ