• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইপিএলের শেষ চার চূড়ান্ত

IPLখেলাধুলা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ চারটি দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। লিগ পর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
পয়েন্ট টেবিলের প্রথম দুই দল কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স খেলবে প্রথম কোয়ালিফায়ার। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি দেখাবে মাছরাঙা ও স্যাট ম্যাক্স। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে পরাজিত দলের জন্যে থাকবে আরেকটি সুযোগ।

পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর ম্যাচ। বুধবার এলিমিনেটর ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের বিজয়ী দলের সাথে প্রথম কোয়ালিফায়ের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ। ম্যাচটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বিজয়ী দল ১ জুন অনুষ্ঠিত ফাইনাল খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ