• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে মুকুন্দপুর ইউনিয়নের বাজেট ঘোষনা

3 no Upকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে জনসাধারণের সম্মুক্ষে ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম ফারুক ২০১৪-২০১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। বাজেট ধরা হয়েছে ৫২ লক্ষ ১৭ হাজার ৬২৫ টাকা। বার্ষিক উন্মুক্ত বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ১৩ লক্ষ ২২ হাজার ৬২৫ টাকা ও উন্নয়ন আয় ৩৮ লক্ষ ৯৫ হাজার এবং সংস্থাপন ব্যয় ১২ লক্ষ ১২ হাজার ৪০৫ টাকা ও উন্নয়ন ব্যয় ৩৮ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত ১ লক্ষ ১০ হাজার ২২০ টাকা। ২০১৪-২০১৫ অর্থবছরে বাজেটে ধরা হয়েছে নলকুপ স্থাপন ১০০টি, কালভার্ট নির্মান ১০ টি, প্যালামাইটিং ৩টি, শিক্ষা প্রতিষ্ঠানের ব্রেঞ্চ সরবরাহ ১০০ সেট, ল্যাট্রিন নির্মান ২০০ সেট ও সকল প্রকার সেবা প্রদান সমূহ উন্মুক্ত বাজেটে রাখা হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উন্মুক্ত বক্তব্য রাখেন, ইউপি সদস্য কায়দে আযম, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক রোস্তম আলী, কাহারোল রিপোটার্স ইউনিটের সভাপতি সুকুমার রায়, ব্যবসায়ী আঃ লতিফ, জাকির হোসেন, প্রধান শিক্ষক মাধব মোহন্ত, ইউ,সি,সি এ লিঃ এর সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ