• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আওয়ামীলীগকে ৪২ বছরের জন্য ঝেটিয়ে বিদায় করতে হবে : খালেদা

Khaleda-Zia. speechসিসিনিউজ: বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে আজ কেউ নিরাপদ নয়। আওয়ামীলীগ যতদিন এ চেয়ার দখল করে রাখবে ততদিন কেউ নিরাপদ থাকতে পারবে না । এদের কাছে আজ মা-বোন, হিন্দু মুসলিম খৃষ্টান কেউ নিরাপদ নয়। তাই আওয়ামীলীগকে ৪২ বছরের জন্য ঝেটিয়ে বিদায় করতে হবে।
আজ বুধবার মুন্সিগঞ্জ লঞ্চঘাটে জেলা বিএনপি আয়োজিত জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। গুম-খুন অপহরণ ও বিচারবর্হিভুত হত্যাকান্ডের প্রতিবাদে এ সভার আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
খালেদা বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে কোন ভোট হয়নি। কেউ অংশ নেয়নি। সারা বাংলাদেশের টিভি ও পত্রিকা এর সাক্ষি। নির্বাচন কেন্দ্রে মানুষ ছিলনা। এই নির্বাচনে জনগণ তাদেরকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচিত হয়নি। তাই এ সংসদ ও সরকার অবৈধ।
খালেদা বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে খুন-গুম বেড়ে চলেছে। এটা আওয়ামীলীগের জন্য নতুন কিছু নয়। আওয়ামীলীগের নীতি হলো খুন গুম মানুষের সম্পদ দখল ও জোর করে ক্ষমতায় থাকা। আওয়ামীলীগ রাতের বেলায় শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। তাই এ অবস্থা বেশীদিন চলতে দেয়া যাবেনা। সময় আসলে তারও বিচার হবে।
খালেদা বলেন, রক্ষী বাহিনীর স্টাইলে এখন র‌্যাবকে দিয়ে মানুষ খুন কারানো হচ্ছে। সারা বংলাদেশে শুধু বিএনপির ৩৩৭ জন নেতা-কর্মীকে র‌্যাব খুন করেছে। নারায়ণগঞ্জে চন্দন সরকারসহ নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে। যা আন্তর্জাতিক বিশ্ব দেখেছে। যারা এভাবে টাকা নিয়ে মানুষকে খুন করে তাদেরকে সবধরণের ব্যনিফিট বন্ধ করতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। নয়তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা তাদের শাস্তি দেবে।
বেগম জিয়া বলেন আওয়ামীলীগ এখন ক্যান্সার। তাই এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। র‌্যাবকে বিলুপ্ত করতে হবে। তিনি বলেন কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে দিনের বেলায় তাকে আটক করতে হবে। আর তাতে সাক্ষি রেখে অভিযুক্তদের আটক করতে হবে।
খালেদা বলেন, এই র‌্যাব যত অপকর্ম করেছে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে দায় দায়িত্ব নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ