• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন বিজেপির

Sonia Indiaআন্তর্জাতিক ডেস্ক: এবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ায় এ প্রশ্ন তুলেন বিজেপি।

এর আগে কংগ্রেসের অজয় মাকেন সদ্য গঠিত বিজেপির সরকারের মানব সম্পদমন্ত্রী ও সাবেক অভিনেত্রী স্মৃতি ইরানি স্নাতক পাস করতে পারেননি বলে অভিযোগ করেন। এ নিয়ে তিনি টুইটারে বার্তা লেখেন।

এ বিষয়টি কংগ্রেসের অধিকার বহির্ভূত উল্লেখ করে বিজেপি বলেছে, কংগ্রেস নেতার অধিকার নেই মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর শিক্ষাগত যোগ্য নেই এই প্রশ্ন তোলার।

এর পর পরই বিজেপি থেকে কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ প্রধান সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলা হয়।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী কংগ্রেসের এ ‘অপ্রয়োজনীয় আগ্রাসী’ ভূমিকার সমালোচনা করেন।

তিনি কংগ্রেসকে উদ্দেশ করে বলেন, সোনিয়া গান্ধীর কী শিক্ষাগত যোগ্যতা আছে, যার কারণে তিনি ইউপিএ প্রধানের দায়িত্ব পালন করছেন?

এ সময় তিনি সোনিয়াকে গান্ধীকে বলেন, তিনি যেন তার এমপিদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ