সিসিনিউজ: নারায়ণগঞ্জে নৃশংস সাত হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ সম্পদ অনুসন্ধানের ইঙ্গিত দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ মাসে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নূর হোসেন ও অভিযুক্ত তিন র্যাব কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধানের ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যেই তাদের সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছি।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
তিনি বলেন, নূর হোসেনের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।