• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ঈমান নিয়ে বাস করাই কঠিন: আল্লামা শফী

Sofiসিসিনিউজ: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, “ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। ইসলামবিদ্বেষীদের কারণে ঈমান নিয়ে দেশে বাস করাটাই এখন কঠিন হয়ে পড়েছে।”

শুক্রবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামেয়া ইসলামিয়া নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদিস সমাপনী বর্ষের গ্রন্থ বোখারী শরিফের আখেরি দরস ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আল্লামা শফী অভিযোগ করেন, “দাড়ি-টুপি ও হিজাব পরিহিত মুসলমান নারী-পুরুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার বিরুদ্ধে নানা কুৎসা রটানো হচ্ছে।”

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে তরুণ আলেমদের উদ্দেশে এই বর্ষীয়ান ইসলামি চিন্তাবিদ বলেন, “নাস্তিকরা দেশে যা শুরু করেছিল, আর কিছুদিন যদি ওরা এসব চালু রাখত, তবে বাংলাদেশে ইসলাম ও ঈমান বাকি থাকত না।”

দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয় মন্তব্য করে হেফাজতের আমির ইসলামের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে সাধারণ মুসলমান ও ওলামা-মশায়েখদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ