• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে রাজ চৌধুরীকে জেলা শ্রমিকদলের সংবর্ধনা

Sromikdal Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ সাইফুর রাজ চৌধুরী রংপুর বিভাগীয় শ্রমিকদলের আহবায়ক নির্বাচিত হওয়ায় জেলা শ্রমিকদলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
শনিবার বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা শ্রমিকদল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ মোস্তাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক জাসানুজ্জামান উজ্জল। জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জুলকারনাইন সাগরের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রকিদলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, সহ-সভাপতি মাহবুব আলম বাবলু, যুগ্ম সম্পাদক রুস্তম আলী, জেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, হাকিমপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ সাইফুল্লাহ হারু, পৌর মহিলাদলের আহবায়ক শাহিন সুলতানা বিউটি প্রমূখ।
এর আগে শ্রমিকদলের জেলা কমিটি ও বিভিন্ন উপজেলা পৌর কমিটির নেতৃবৃন্দ সাইফুর রাজ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেষ্ট উপহার দেন। অনুষ্ঠানে জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মোঃ আলম শাহ, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল হায়দার, জেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ শামিনুর ইসলাম, শ্রমিক নেতা মোঃ আফজাল খান, জেলা মহিলাদলের যুগ্ম আহবায়ক নাজমা মসিরসহ বিএনপি ও শ্রমিকদলের জেলা, পৌর, কোতয়ালী ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ