• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় ৩ আ’লীগ কর্মীকে গুলি করে হত্যা

Pestolপাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া এলাকায় শ্রমীক লীগ এবং যুবলীগের ৩ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা হলেন- সদর উপজেলার ধর্মগ্রামের কামাল শিকদারের ছেলে সুলতান হোসেন (৪০), সাদেক প্রামানিকের ছেলে ফজলু (৩৫) ও পীরগাছা গ্রামের আফছারের ছেলে ছালাম মিয়া (৩৮)।

এ ব্যাপারে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাপদক শেখ রাসেল আলী মাসুদ বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রাতের আঁধারে এ ঘটনাটি ঘটিয়েছে। নিহত তিনজনই স্থানীয় শ্রমিক লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ