• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্টারনেটের সকল ছবি এনএসএ’র হাতে

nsaপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক, টুইটার, স্কাইপি, ই-মেইল অথবা ইন্টারনেটে অন্য মাধ্যমে ছবি বা ভিডিও ব্যবহার করছেন। জানেন কি, আপনার ওই ছবি বা ভিডিও চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ’র হাতে? সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ইন্টারনেট থেকে বিশ্বব্যাপী লাখ লাখ ছবি সংগ্রহ করে এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি)। এর মধ্যে চেহারা শনাক্তকরণ প্রযুক্তিসম্পন্ন ৫৫ হাজার ছবিও রয়েছে। এ সকল ছবি সংগ্রহে গত চার বছর ধরে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে আসছে গোয়েন্দা সংস্থাটি। সংস্থাটির এক নথিতে দেখা গেছে, এ প্রযুক্তিকে ‘বৈপ্লবিক’ আখ্যা দিয়েছেন এর কর্মকর্তারা। এটা বিশ্বব্যাপী তাদের শিকারের ওপর নজর রাখতে ও ধরতে সহায়তা করে।

সাবেক এনএসএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়। নথিতে দেখা গেছে, ছবি ছাড়াও আঙ্গুলের ছাপ, অডিও ও ভিডিও বার্তাসহ বিভিন্ন চিহ্নিতকারী বস্তু সংগ্রহ করে এনএসএ।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদন ছাড়াই বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে ছবি সংগ্রহ করে থাকে এনএসএ, এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)। -ওয়েব সাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ