• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে পিকআপসহ তিনজন আটক

Hand Cupনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে একটি পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে নীলফামারী-জলঢাকা সড়কের হাতীবান্ধা থেকে তাদের আটক করে নীলফামারী থানা পুলিশ।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক প্রদীপ ব্যানার্জী জানান, রোববার ভোররাতে আসামী ধরার জন্য ঐ সড়ক দিয়ে যাবার পথে জলঢাকা থেকে নীলফামারীগামী ঐ পিকআপটি আটক করে পুলিশ। এসময় পিকআপের ভেতরে থাকা পাঁচজন ব্যাক্তি পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশ পিকআপসহ তিনজনকে আটক করলেও বাকী দুইজন পালিয়ে যায়।
আটককৃতরা ঢাকা জেলার সাভার গেন্ডার বাসস্ট্যাান্ড এলাকার আব্দুল লতিফের ছেলে বেলাল হোসেন (২৮), বগুড়া সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত. আব্দুল জব্বারের ছেলে হৃদয় (২৩) ও পাবনা জেলার বেড়া উপজেলার জগন্নাথপুরের মনসুর আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৮) বলে পুলিশের কাছে জানিয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ