সিসিনিউজ: রাঙামাটির বাঘাইছড়ি থেকে জুনি চাকমা (৪০) নামের এক উপজাতীয় কাঠ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।
সোমরার রাত এগারটার দিকে উপজেলার পাবলাখালী এলাকার নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।
স্থানীয়রা জানান, রাত এগারটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্বি করে জুনিকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
জুনির পরিবারের দাবি চাঁদার জন্য উপজাতীয় সন্ত্রাসীরা তাকে অপহরণ করতে পারে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ব্যাপারটি শুনেছি ও খোঁজ-খবর নিচ্ছি।