হবিগঞ্জ: হবিগঞ্জের সাতছড়ির বনাঞ্চল থেকে রকেট লাঞ্চারসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।আজ সকাল থেকে র্যাব জেলার এই জাতীয় উদ্যানে অভিযান শুরু করে। এসময় সেখান থেকে বিপুল পরিমান গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রকেটলাঞ্চারের শতাধিক শেল রয়েছে বলে র্যাব দাবি করছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, দুপুর দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাবের চিরুনি অভিযান চলছিলো।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত রবিবার থেকেই এই অভিযানে নামে র্যাব। তিন দিন ধরে এই অভিযান চলছে।উদ্ধারকৃত অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার ফেলে যাওয়া অস্ত্র বলে জানিয়েছে র্যাব।উলফা সদস্যদের গ্রেপ্তারে র্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে সর্বশেষ খবরে বলা হয়েছে।