খেলাধুলা ডেস্ক: আসন্ন বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত দল ঘোষণা করলো স্বগতিক ব্রাজিল, আর্জেন্টিনা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান স্পেন। কোচ লুইজ ফেলিপ স্কলারি বিশ্ব কাপের জন্য স্বাগতিক ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। প্যারিস সেন্ট জার্মেইর মিডফিল্ডার লুকাস মৌরা লিভারপুলের লুকাস লেইভা এবং এটলেটিকো মাদ্রিদ যুগল মিরান্ডা ও ফিলিপ লুইসকে দলের বাইরে রেখেই তিনি দল ঘোষণা করেন। এসি মিলানের ২ তারকা কাকা ও রবিনহোকে স্ট্যান্ড বাই দলেও রাখেননি তিনি।
এদিকে ব্রাজিল বিশ্ব কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্পেন দল ঘোষণা করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেষ্টার সিটির ২ তারকা আলভারো নেগ্রেদো এবং জেসাস নাভাস দুর্ভাগ্যজনকভাবে দলে জায়গা পাননি। দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের চার তারকা ইস্কো, এসিয়ার ইলারামেন্দি, ড্যানিয়েল কারভাইয়াল এবং গোলরক্ষক দিয়েগো লোপেজ।
ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা এটলেটিকো মাদ্রিদের দিয়েগো কস্তা ঠিকই দলে ঠাঁই পেয়েছেন। এ ছাড়াও ফরোয়ার্ড পজিশনে জায়গা পেয়েছেন ফার্নান্দো তোরেজ, ডেভিড ভিয়া এবং পেড্রো। দল থেকে বাদ পড়েছেন জুভেন্টাসের ফার্নান্দো লরেন্ত।
ব্রাজিল বিশ্বকাপের জন্যে ২৩ সদস্যের দল ঘোষনা করে এবার মাঠে নামবে আর্জেন্টিনা একথা জানিয়েছেন দলের কোচ আলেসান্দ্র সাবেলা। এবার মিডফিল্ডার এভার বানেগাকে চূড়ান্ত দলে না রেখে আর্জেন্টাইন সমর্থকদের বিস্মিত করলেন কোচ আলেসান্দ্র সাবেলা। শুধু তাই না পাস্তেরো-তেভেজকেও প্রাথমিক দলে রাখেননি। দলে জায়গা হয়নি ফরোয়ার্ড হোসে সোসা ও ডিফেন্ডার নিকোলাস ও তামেন্দির।
২৩ সদস্যের ব্রাজিল দল
গোলরক্ষক: হুলিও সিজার, জেফাসন, ভিক্টর।
ডিফেন্ডার্স: মার্সেলো, দানি আলভেজ, মাইকন, ম্যাক্সওরেল, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, দন্তে, হেনরিক।
মিডফিল্ডার: পলিনহো, রামিরেজ, উইলিয়ান, অস্কার, হার্নানেস, লুইজ গুস্তাভো, ফার্নানদিনহো।
ফরোয়ার্ড: বার্নার্ড, নেইমার, ফ্রেড, জো, হাল্ক।
স্পেনের ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, পেপে রেইনা, ডেভিড ডি গেয়া।
ডিফেন্ডার্স: সার্জিও রামোস, গেরার্ড পিকে, রাউল আলবিওল, জাভি মার্টিনেজ, হুয়ানফ্রান, জর্ডি আলবা, চেজার আজপিলিকুয়েটা।
মিডফিল্ডার্স: জাভি, জাভি আলনসো, আন্দ্রেস ইনিয়েস্তা, কোক, সার্জিও বসকুয়েটস, সান্তি কাজরলা, চেজে ফ্যাব্রেগাজ, হুয়ান মাতা, ডেভিড সিলভা।
ফরোয়ার্ডস: পেড্রো, দিয়েগো কস্তা, ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেজ।
আর্জেন্টিনা দলে খেলবেন যারা
গোলরক্ষক: রোমেরো, আন্দুহার, ওরিয়ন।
ডিফেন্ডার: রোহো, জাবালেতা, কাম্পাগনারো, দেমিচেলিস, ফের্নান্দেস, এসেকিয়েল, বাসান্তা।
মিডফিল্ডার: মাসচেরানো, ডি মারিয়া, গ্যাগো, বিগলিয়া, আলভারেস, ফের্নান্দেস, রদ্রিগেজ, পেরেজ।
ফরোয়ার্ড: মেসি, আগুয়েরো, হিগুয়েন, পালাসিও, লাভেজ্জি।