• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের শংকরপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

Mahbub-03-06-14দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ৪০ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উম্মুক্ত বাজেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন।
৪০ লাখ টাকা আয় ও সমপরিমান টাকা ব্যয় ধরে উন্মুক্ত বাজেট পেশ করা হয়। বাজেটে আয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে বসতবাড়ীর বাৎসরিক মূল্যের উপর ধার্যকৃত কর আদায়, জন্ম নিবন্ধন ফি বাবত আদায়, পরিষদ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স ও পারমিট ফি, হাট-বাজার ইজারা বাবত আদায়, খোয়ার ইজারা, যানবাহন পেশা ব্যবসা হতে আয়, এলজিএসপি-২ প্রকল্প বাবত প্রাপ্ত আয়, ভুমি হস্তান্তর কর ইত্যাদি। অপরদিকে ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা, ট্যাক্স-টোল ফিস আদায় কমিশন, স্টেশনারী ও প্রিন্টিং খরচ, ধর্র্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন সাহায্য প্রদান, জাতীয় উৎসব ও খেলা-ধুলা, রাস্তা নির্মাণ ও মেরামত, স্যানিটেশন ও রিং পাইপ প্রস্তুত ও সরবরাহ বাবত ব্যয় ইত্যাদি।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মমছেদ আলী, মোঃ এনামুল হক, নুরুজ্জামান সরকার, মোঃ হাফিজুর রহমান, মোঃ এমদাদুল হক, আমিনা বেগম, সচিব ইউপি আলহাজ্ব মোস্তফা কামাল মামুন, ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার আলহাজ্ব মোকাররম হোসেন প্রমুখ। বাজেট অধিবেশনে গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মে শংপুরপুর ইউনিয়নের ২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট উন্মুক্ত বাজেট সভায় প্রনয়ণ ও অনুমোদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ