• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেখ মুজিবই মরে গিয়ে বেঁচে গেছেন: ছাত্রদল

Chatro Dolসিসিনিউজ: “শেখ মুজিবই বরং মরে গিয়ে বেঁচে গেছেন। তা না হলে সিরাজ শিকদারসহ ৩০ হাজার মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার দায়ে বাংলার মাটিতে শেখ মুজিবের বিচার হতো” উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।

মঙ্গলবার ছাত্রদলে কেন্দ্রীয় দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নেতারা বলেন, “শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের সঙ্গে শেখ হাসিনার সংশ্লিষ্টতা আছে কিনা তা ভবিষতে অধিক তদন্তের মাধ্যমে বের করা হবে। এছাড়াও পিলখানায় দেশপ্রেমিক সামরিক অফিসারদের নারকীয় হত্যা, শাপলা চত্বরে ধর্মপ্রাণ মুসল্লিদের হত্যাসহ দেশব্যাপী গুম ও খুনের দায়ে আগামীতে শেখ হাসিনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”

আগামীতে শেখ হাসিনাসহ আওয়ামী নেতৃবৃন্দকে রাজনৈতিক শিষ্টাচার মেনে ও শালীনতা বজায় রেখে বক্তব্য দেয়ার আহ্বান জানান তারা।

“সোমবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ‘স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে দাম্ভিকতাপূর্ণ যে অশালীন মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।”

উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ