• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে হাঁস খুজতে এসে জীবন দিল বৃদ্ধা ॥ আটক ১

Maderদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাঁস খুজতে গিয়ে প্রতিবেশির লাঠির আঘাতে  জীবন দিতে হলো এক আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত বৃদ্ধা সদর উপজেলার কিসমত মাধবপুর সর্দার পাড়ার মমতাজ উদ্দীনের স্ত্রী। মঙ্গলবার দুপুরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতয়ালী থানা এসআই আলতাফ হোসেন জানান, গত সোমবার সন্ধ্যার পর তার হারিয়ে যাওয়া হাঁস খোজার জন্য প্রতিবেশী নীলিমা খাতুনের বাসায় গেলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নীলিমা বেগমসহ বাড়ীর আরো ৪/ ৫জন মিলে আনোয়ারা বেগমকে চুলের মুঠি ধরে পাকা দেয়ালে সাথে প্রচন্ড ধাক্কা দেয়। এতে তার মুখ ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর জখম হয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আনোয়ারার ছেলে আরিফ হোসেন বাদী হয়ে মঙ্গলবার দিনাজপুর কোতয়ালী থানায় ৩০২/৩৪ দন্ডবিধিতে একই পরিবারের ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী আব্দুর রশিদের স্ত্রী নীলিমা খাতুনকে গ্রেফতার করেছে। বাকী ৪ আসামী পালিয়ে গেছে। এদিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে বৃদ্ধা আনোয়ারা বেগমের লাশ স্বজনদেন নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ