• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়িতে জামাত-শিবিরের গোপন বৈঠকে পুলিশের অভিযান

Policফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আবেদীয়া দাখিল মাদ্রসায় ফজরের নামাজ শেষে জামাত শিবিরের ১৫/ ১৬ জন নেতা কমীর্র একটি দল তাদের গোপন বৈঠক করছিল। সকাল হতেই তারা এলাকার লোকজনদের মাঝে ছাত্র শিবিরের যোগদানের ফরম ও লিফলেট বিতরণ করতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এলাকায় গেলে জামাত-শিবিরের সদস্যরা সেখান থেকে ছত্র ভংগ হয়ে পালিয়ে যায়। ফুলবাড়ি থানা পুলিশ আবেদীয়া মাদ্রাসার মাঠ সংলগ্ন বালাটারী জামে মসজিদের পার্শ্ব সড়ক থেকে নাম্বর ছাড়া দু’টি মোটরসাইকেল ও ১২টি বাইসাইকেল দলীয় ভর্তি ফরম উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের কাছে এ বিষয় জানতে চাইলে এসআই আমির হোসেন ও এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলে কোন লিফলেট বা ফরম পাওয়া যায়নি। কাউকে সনাক্ত করতে পারেনি।
তবে এলাকাবাসী জানান, এই বৈঠকের নেতৃত্ব দেন উপজেলার শিমুলবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রহমান ও নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবেদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ