• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে জোড়া খুন মামলায় ১২ জনের যাবজ্জীবন

Adalotদিনাজপুর: চাঞ্চল্যকর মন্টু ও রাজন জোড়া খুন মামলায় আজ বুধবার দিনাজপুরে ১২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বিকেলে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নুর ইসলাম ১২ জন আসামীদের দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুলাই রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সাহেবপাড়াস্থ জিন্না মাঠে বাবুপাড়া সুইপারকলোনীর রাজকুমার বাসফোরের পুত্র মন্টু বাসফোর ও ভাতিজা রাজন বাসফোরকে হত্যা করার উদ্দেশ্যে ডেকে এনে ১২ আসামী প্রথমে উপর্যপুরি ছুরিকাঘাত ও পরে গলা টিপে হত্যা করে।
নিহত মন্টুর পিতা রাজকুমার বাসফোর ঘটনার পর দিন ৭ জুলাই ২০০০ তারিখে পার্বতীপুর জিআরপি থানায় ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট পেশ করে। ১২ আসামী সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও জরিমানার রায় প্রদান করেন। দন্ডিত ১২ জন হচ্ছেন বাবলু ওরফে সমুরুয়া, জুনারদি, হিরা লাল, দীপ লাল, সিংহাসন, বিসুন্দর, লাল জিত, স্বপন, কানাইয়া, দুরভয়া, দেউলিয়া ওরফে জয়নাল এবং নন্দলাল। সকলেই পার্বতীপুর বাবুপাড়া সুইপার কলোনীর বাসিন্দা। দন্ডিতদের মধ্যে ৭ জন জেলে ও ৫ জন পলাতক রয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি হাসনে ইমাম নয়ন ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন কাজী মাহবুব সোবহানী চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ