• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

Mader-Logoযশোর: যশোরে টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার ডুমদিয়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ডুমদিয়া কামারপাড়া গ্রামের আবু কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, একই এলাকার শাহাবুদ্দিনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন আলমগীর হোসেন। এ টাকা আদায় করা নিয়ে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রাত ১১টার দিকে শাহাবুদ্দিনের নেতৃত্বে একই গ্রামের জনি, আশরাফুল, রাশেদ, তুহিন ও সালামসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আলমগীরের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তারা আলমগীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ