• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট অব্যাহত

Dormogotকুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে দুরপাল্লার যাত্রীরা পড়েছে চরম বিপাকে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ বাস মালিকদের মধ্যে দ্বন্দ্বের কারণে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট শুরু হয়। শনিবারও কুড়িগ্রাম থেকে ছাড়েনি কোন দুরপাল্লার বাস।

কুড়িগ্রাম মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, ঢাকা বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন এবং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে সমঝোতার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে রবিবার বিকেলে বগুড়া মটর মালিক সমিতির অফিসে দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, সিরাজগঞ্জ বাস মালিক কর্তৃপক্ষ তাদের কয়েকটি বাস ঢাকা থেকে কুড়িগ্রামে চলাচল শুরু করে। এতে কুড়িগ্রাম মাস মালিকরা বাধা দেয়। এরই জের ধরে কুড়িগ্রাম বাস মালিক গ্র“প শুক্রবার সকালে জরুরী সভা করে কুড়িগ্রাম থেকে ঢাকা, চট্রগ্রাম ও সিলেটগামী দূরপাল্লার বাস চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ