হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মোঘলহাট রোড থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ ওয়াহেদুজ্জামান আবির(২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আটক আবির আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক আবু তালেব মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
পুলিশ সুত্রে, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মোঘলহাট রোডে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আবিরকে আটক করে, তার শরীর ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেন্সিডিলগুলো শরীরে বেঁধে মোঘলহাট সীমান্ত থেকে লালমনিরহাট শহরে নিয়ে যাচ্ছিল আবির তা স্বীকার করে। তিনি জানান, এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।