• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশরাফের বক্তব্যে তোলপাড়

Asrafসিসিনিউজ: ১৯৭৫-এর ১৫ই আগস্টের মতো আরেকটি ঘটনার আশঙ্কা ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্যে তোলপাড় চলছে চারদিকে। তার এই বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে অভিহিত করেছেন বিএনপি নেতারা। হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কোন দুর্ঘটনা ঘটলে দায় নিতে
হবে সৈয়দ আশরাফুল ইসলামকেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় পরিবর্তনেরও ডাক দিয়েছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ সৈয়দ আশরাফকে উদ্দেশ্যে করে বলেন, আপনার বক্তব্য উস্কানিমূলক। দেশে ভবিষ্যতে কোন অনাকাঙিক্ষত ঘটনা ঘটলে সব দায় আপনাকেই নিতে হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশে আর কখনও ’৭৫-র পুনরাবৃত্তি হবে না। আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে গেছে বলে তারা এ আশঙ্কা করছে। দেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন না দেয়ার কারণে যদি আবারও ’৭৫-এর মতো পরিস্থিতির সৃষ্টি হয় তবে তার দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভীত হয়েই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বৈধ উপায়ে এ সরকারকে উৎখাত করা যাবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনায় তারা এসব কথা বলেন। শনিবার ছয় দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে অথবা বৈধভাবে ক্ষমতাচ্যুত করার কোন সুযোগ নেই। সুতরাং অবৈধভাবে বাংলাদেশের একটি পক্ষ এটি করার চেষ্টায় লিপ্ত। আপনারা সবসময় সতর্ক থাকলে ১৫ই আগস্টের মতো আর কোন ঘটনা ঘটবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দেয়া বক্তব্যের জবাব দেন গতকাল বিএনপির তিন শীর্ষ স্থানীয় নেতা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক যুব সমাবেশে আসম হান্নান শাহ আরও বলেন, আপনারাই তো অবৈধভাবে ক্ষমতায় আছেন। আপনাদের বৈধভাবে কিভাবে নামানো যাবে? তাই বলবো অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেন, দেখেন কারা ক্ষমতায় আসে। এ সভায় র‌্যাবেরও সমালোচনা করেন সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তা। তিনি বলেন, পুকুরে একটা পচা মাছ থাকলে যেমন বাকি সব মাছে পচন ধরে, তেমনি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে র‌্যাব এখন পচা মাছের মতো হয়ে পড়েছে। তাই র‌্যাবকে পুরো বিলুপ্ত করতে হবে। অন্যদিকে, জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যবস্থা না করলে দেশে চলমান গুম-হত্যা-খুন আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও ব্যক্ত করেন তিনি। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন না হওয়ায় এবং জনগণের প্রত্যাশিত সরকার না থাকায় দেশে গুম-খুন-হত্যা বেড়ে গেছে। এজন্য এককভাবে প্রধানমন্ত্রী দায়ী। অন্যদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বর্তমানে ভীত-সন্ত্রস্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসায় সরকারে এ ভয় ভর করেছে দাবি করেন তিনি। জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, জনগণকে ধোঁকা দিয়ে, নামমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। দুনিয়ার কেউ একে গণতান্ত্রিক সরকার হিসেবে মেনে নেয়নি। এ কারণেই সরকার সন্ত্রস্ত্র হয়ে আছে। উৎসঃ   মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ