• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থা’র দন্ত ক্যাম্প অনুষ্ঠিত

saidpur 09-06-2014সিসিনিউজ: সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) মানবিক সাহায্য সংস্থা’র ( এমএসএস) সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় ‘দন্ত ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ওই দন্ত ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে আনুষ্ঠানিকভাবে এ দন্ত ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার। বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) মানবিক সাহায্য সংস্থার ( এমএসএস) সমৃদ্ধি কর্মসূচির কর্মসূচি সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
এতেয় অন্যদের মধ্যে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. লুৎফর রহমান খান, মো. সাইদুল হক বাবলু,ওবায়দুল হক বাচ্চু, অজিত চন্দ্র রায়,ইউপি সচিব মো.নজরুল ইসলাম, রংপুর ডেন্টাল কলেজ ও ডা. মফিজ উদ্দিন ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহসিন, সংস্থার সমৃদ্ধি কর্মসূচি’র স্বাস্থ্য সহকারি বিলকিছ আকতার সহ স্বাস্থ্য সেবিকারা উপস্থিত ছিলেন।
এ দন্ত ক্যাম্পে চিকিৎসায় সেবায় সহায়তা করে রংপুর ডেন্টাল কলেজ ও ডা. মফিজ উদ্দিন ফাউন্ডেশন। দিন ব্যাপী ওই দন্ত ক্যাম্পে ভ্রাম্যমান কিনিকের মাধ্যমে রংপুর ডেন্টাল কলেজের ডা. আসাদুজ্জামান, ডা. রাসাবী, ডা. মুরাদ, ডা. মো. আরশাদ ও ডা. সাইমুন দন্ত রোগীদের ফিলিং,স্কাইরিং, স্ট্রাকশনসহ দাঁতের সকল প্রকার চিকিৎসা প্রদান করেন।
এ ক্যাম্পে বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ১ শ’ ২৫ জন দুঃস্থ ও অসহায় দাঁতের রোগীকে চিকিৎসা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ