• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ীতে ভিজিডির চাল না চালবাজি

0vijugফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভাঙ্গামোড় ইউনিয়নে ভিজিডির চাল না পেয়ে ৫১৭টি হতদরিদ্র পরিবার হতাশায় ভুগছে। সরকারী গুদাম থেকে চাল উত্তোলনের ১৫ দিন অতিবাহিত হলেও চেয়ারম্যান কৌশল খাঁটিয়ে চাল বিতরণ নিয়ে টালবাহনা  চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে । ফলে ওই ইউনিয়নের  হতদরিদ্র পরিবার ও সুবিধাভোগিরা  চাল না পেয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা মহিলা বিয়ষক অধিদপ্তরের অধীনে উপজেলার ৬টি ইউনিয়নে ২ হাজার ৭৪৫ জন দুস্থ ও হতদরিদ্র সুবিধাভোগী নারীকে দুই বছরের জন্য  ভিজিডি প্রকল্পের আওতায় অর্šÍভূক্ত  করা হয়। সে অনুযায়ী প্রতি মাসে প্রত্যেক সুবিধাভোগী নারীকে  ৩০ কেজি করে চাল দেয়া হয়।  এ ভাবে এক বছর  ৪ মাসের চাল তাদেরকে দেওয়ার পর চেয়ারম্যানরা গত মাসের বরাদ্দকৃত চাল ২৮মে  উত্তোলন করেন। অন্যান্য ইউনিয়ন গুলোতে বরাদ্দের চাল  সুবিধাভোগির মাঝে সঠিক সময়ে বিতরন করা হয় ।  কিন্তু ভাঙ্গামোড় ইউনিয়নের ভিজিডির চাল বিতরন নিয়ে চলে টালবাহনা। এতে বিপাকে পড়েছে ৫১৭ জন সুবিধাভোগী নারী । গত ২ জুন উক্ত চাল বিতরনের তারিখ নির্ধারন করা হলে ইউএনও সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন ইউনিয়ন পরিষদে উপস্থিত হন । এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান তরিঘরি করে অফিসে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন। চেয়ারম্যানের জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর সংশ্লিষ্ট অফিসারগন ফিরে আসেন। চাল বিতরণের জন্য উপজেলা প্রশাসন একাধিকবার  চিঠি দিলেও ভিজিডির চাল বিতরন করা হয়নি।
এ ব্যাপারে ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান আ,ফ,ম দেওয়ান আমিনুল ইসলাম বলেন ট্যাগ অফিসার সময় দিতে না পারায় বিলম্ব হচ্ছে।
উপজেলা নিবার্হী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গত ২ জুন  বিতরনের তারিখ নির্ধারন করায় আমি  পরিষদে উপস্থিত ছিলাম,কিন্তু চেরারম্যানকে পায়নি। পরে চাল বিতরণ করা জন্য একাধিকবার বলা হয়েছে । এরপরও তিনি চাল বিতরণ করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শে ব্যবস্থা নেয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ