• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যানজটে আটকে গেল ছিনতাইকারী

1402312335.ঢাকা: রাজধানীর বনানীতে সোমবার ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক চারজন। রাজধানীর বনানীতে সোমবার ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক চারজন। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের সময় রাজধানীর বনানীতে চারজনকে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। এই ছিনতাইকারীরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের দুই কর্মীকে গাড়িতে তুলে নিয়ে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিচ্ছিল। তবে যানজটে আটকে পড়ায় তাদের ধরে ফেলে জনতা।

সোমবার বেলা ১২টায় বনানীতে ছিনতাইয়ের এই চেষ্টা চলে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আটক চারজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা হলেন- মামুন, আবু বকর, মোস্তফা কামাল লিটন ও আল-আমিন।

ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হলেন- কসমো লিমিটেড নামের একটি ইলেকট্রনিক কোম্পানির কর্মকর্তা জানে আলম চৌধুরী প্লাবন (২৫) এবং অফিস সহকারী ঈমাম মাহাদী ইমন (১৮)।

ইমন সাংবাদিকদের বলেন,অফিসকর্মীদের বেতন দিতে ব্র্যাক ব্যাংকের বনানী শাখা থেকে ২ লাখ ৬৩ হাজার টাকা তুলে তা বনানী ন্যাশনাল ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। “নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা বলে, তোদের থানায় যেতে হবে। তোদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাড়াতাড়ি মাইক্রোতে উঠ।”

টাকা না দেয়ায় প্লাবন ও ইমনকে মারধর শুরু করে ছিনতাইকারীরা। এক পর্যায়ে প্লাবনকে জোর করে গাড়িতে তুলে নেয়া হয় বলে ইমন জানান। প্লাবনকে নিয়ে গাড়িটি পালাতে গেলে ইমন চিৎকার করেন। তখন আশপাশের মানুষ জড়ো হয়ে ধাওয়া দেয়।

“রাস্তায় জ্যাম (যানজট) থাকায় বনানী বাজার ও মসজিদের মাঝামাঝি এলাকায় জনতা গাড়িটা আটকে ফেলে। স্যার (প্লাবন) ও টাকার ব্যাগটি উদ্ধার করি। গাড়ির মধ্যে থাকা কয়েকজন পালিয়ে যায়। বাকিদের ধোলাই দিয়ে পুলিশে দেয় পাবলিক,” বলেন ইমন।

খবর পেয়ে গিয়ে চারজনকে আটক করে বনানী থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে আসেন ইমনও। ইমনের দুই হাতে আঘাতের চিহ্ন এবং কানে জমাট বাঁধা রক্ত দেখা যায়। তার চোয়ালও ছিল ফোলা। প্লাবনের মাথা ফেটে যাওয়ায় তাকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। মামুন এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানান ওসি। ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রেবাসে একটি নষ্ট ওয়াকিটকি এবং একটি হ্যান্ডকাপ পেয়েছে পুলিশ। এই চারজন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশের ধারণা। ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ