• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পদ্মা সেতু : ঋণসীমা বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

Podmaঢাকা : চলতি বছরের জানুয়ারি মাসে জারি করা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ঋণসীমা সংক্রান্ত নিদের্শনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ব্যাংক গ্যারান্টি দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে একক গ্রাহক ঋণসীমার নির্দেশনা পরিপালন করতে হবে না।

সোমবার সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ- মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় অর্থনীতিতে পদ্মা বহুমুখী সেতুর গুরুত্ব এবং এক্ষেত্রে সরকারের অগ্রাধিকার বিবেচনা করে ব্যাংক গ্যারান্টি দিতে ব্যাংকগুলোকে একক গ্রাহক নির্দেশনা সংক্রান্ত ঋণসীমা প্রযোজ্য হবে না।

চলতি বছরের ১৬ জানুয়ারি ইস্যু করা বিআরপিডি সার্কুলার নং ০২ এ একক গ্রাহক ঋণসীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় বলা হয়, এখন থেকে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক তার মোট দায়ের ৩৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে না। এর মধ্যে ১৫ শতাংশ হবে ফান্ডেড। আর ২০ শতাংশ নন ফান্ডেড ঋণ। আর একক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় ঋণ অনুমোদন ১০ শতাংশের বেশি হবে না।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছিল, যেসব ব্যাংকের খেলাপী ঋণ ৫ শতাংশের নিচে তারা সর্বোচ্চ ৫৬ শতাংশ বড় ঋণ দিতে পারবে। যাদের খেলাপী ঋণ ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের নিচে সেসব ব্যাংক ৫২ শতাংশ বড় ঋণ দিতে পারবে।

যাদের খেলাপী ঋণ ১০ থেকে ১৫ শতাংশ তারা ৪৮ শতাংশের বেশি, ১৫ থেকে ২০ শতাংশ হলে ৪৪ শতাংশ এবং ২০ শতাংশের বেশি হলে ৪০ শতাংশের বেশি বড় ঋণ দিতে পারবে না। তবে পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানিসহ পাঁচটি ক্ষেত্রের বাইরে থাকবে বলেও নির্দেশনায় বলা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ