• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চরফ্যাসনে বাসচাপায় ৭ জন নিহত, আহত ১৫

Accidentসিসিনিউজ: চরফ্যাসন-ভোলা সড়কের জনতা বাজারে নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই স্থানীয় এবং পথচারী। বিক্ষুব্ধ লোকজন ঘাতক বাসটি আগুনে পুড়িয়ে দিয়েছে। ভাঙচুর করেছে ফায়ার সার্ভিসের গাড়ি। মারধর করেছে ফায়ারকর্মীদের। গত রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জের ধরে উত্তেজনা বিরাজ করছে। চরফ্যাসন থেকে ভোলার সাথে সব পরিবহনযোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৮টার দিকে ভোলা থেকে চরফ্যাসনগামী যাত্রীবাহী বাস শুভ (চট্ট ব-১৬৫৯) দ্রুতগতিতে চলছিল। বাসটি জনতা বাজারে পৌঁছলে ব্রেক ফেল করায় চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এ সময় বাজারের কয়েক শ’ পথচারীর মুখোমুখি নিয়ন্ত্রণহীন বাসটি সড়কের এপাশ ওপাশ করতে গিয়ে বেশ কিছু রিকশা, সাইকেলকে চাপা দিয়ে একটি টমটমের সাথে ঠেকে যায়। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে কাঞ্চন মাঝি (৪০) নামে একজন পথচারী নিহত হন এবং আহত হন আরো ১০ জন। আহতদের চরফ্যাসন হাসপাতাল আনার পর হাবিবুর রহমান (৭০), আব্দুল আজিজ (৬০) এবং আনিচ মাঝি (৬০) মারা যান। আহতরা হচ্ছেনÑ হেলাল (১৮), বাবুল (১৫), আব্দুল হাই (২৫), রিয়াজ (২৩), সোহেল (২২), সাদ্দাম (২৪) এবং সাইফুল (৬০)। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই স্থানীয় এবং পথচারী। দৈনন্দিন কেনাকাটার জন্য জনতা বাজারে ভিড় করেছিলেন এসব হতভাগ্য গ্রামবাসী। দুর্ঘটনার পরপর চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। বিক্ষুব্ধ গ্রামবাসীর তোপের মুখে বাসযাত্রীরাও পড়েছেন অনাকাক্সিত বিপাকে। বিক্ষুব্ধ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠায়। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাজারের মধ্য থেকে বাসটি ঠেলে বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ লোকজন ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করে এবং ফায়ারকর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ