• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সততার সাথে কাজ করার নির্দেশ দিলেন খালেদা জিয়া

45630_p2-Cityঢাকা: নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে গেলে উপস্থিত নেতাকর্মীদের তিনি এ নির্দেশ দেন।
এ সময় বন্দর থানার নবনির্বাচিত চেয়ারম্যান খালেদা জিয়াকে এক তোড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় গুলশান কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন। গত সোমবার বন্দর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আতাউর রহমান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে বন্দর থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ